ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০০ দরিদ্র ভাসমান পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কর্মী ওবাইদুল আলম শাকিল।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নগরীর মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।
ওবাইদুল আলম শাকিল বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীকে একটি প্যাকেটে করে খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে শিশুদের উপযোগী করে সরকারের উন্নয়ন কার্যক্রম, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনা ও আওয়ামী লীগের সমর্থনের পক্ষে যৌক্তিকতার বার্তা তুলে ধরা হয়েছে।’
উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদিন রাহাত, কাজী মো. নিজাম উদ্দিন, মো. মিজানুর রহমান আরফাত, মোহামদ ইলহাম চৌধুরী।