রামুতে দুর্বৃত্তের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ৩”শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সালামত”

 

নিজস্ব প্রতিবেদক

রামুতে দুর্বৃত্তের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ৩
কক্সবাজারের রামুর পানেরছড়া এলাকায় পাহাড় কেটে বালি উত্তোলনে বাধা দেওয়ায় বন কর্মীদের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে আহত হয়েছেন পানেরছড়া বিট কর্মকর্তাসহ তিন বনকর্মী

সোমবার (২৯ জানুয়ারি) বিকালে পানেরছড়া বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় সালামত উল্লাহকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে তা সালামত উল্লাহর দৃষ্টিগোচর হলে তিনি তার এক বিবৃতিতে প্রতিবাদ জানান।

প্রকৃত সত্য হলো যে,অভিযোগে উল্লেখিত সালামত উল্লাহ একজন কোরআন হাফেজ, তিনি পূর্বে থেকেই বৈধভাবে ইজারা দিয়ে পানেরছরা বালিমহল পরিচালনা করে আসছিলেন, তিনি ঐদিনের ঘটনা সম্পর্কে অবগত নন, ঘটনাস্থলেই ঐদিন যায়নি , তিনি তার বয়োবৃদ্ধ অসুস্থ পিতার দেখাশুনা ও শিশু সন্তানদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন, কিছু অসাধু মহল তার বৈধ বালী মহলকে বিতর্কিত করার জন্য তার নাম অভিযোগে উল্লেখ করেছেন যেটা ভিক্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত। অনলাইন নিউজে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাই। স্থানীয় ফরেস্টার ও বনবিভাগের কর্মকর্তাদের আরো সচেতনতার সাথে দ্বায়িত্ব পালনের জন্য অনুরোধ রইল।

হাফেজ সালামত উল্লাহ
পরিচালক- পানেরছরা বালি মহল।

মন্তব্য করুন

Your email address will not be published.