চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আবু ছালেহ এর জন্মদিন উপলক্ষে, এওচিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তার কর্মী সমর্থক ও অনুসারীসহ সাধারণ মানুষ কেক কাটা এবং তারা বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন।
খাবার বিতরণ শেষে মাদ্রাসার হুজুরদের দিয়ে সাতকানিয়া চেয়ারম্যান সমিতির সভাপতি আবু ছালেহ এর দীর্ঘায়ু কামনা করে একটি বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ করা ছাত্রনেতা সৈয়দ দিদার বলেন,আমাদের এওচিয়ার আপামর জনতার শেষ ঠিকানা আবু ছালেহ ভাইয়া,তার জন্মদিন উপলক্ষে গতকাল আমরা এলাকার সর্বসাধারণকে সাথে নিয়ে কেক কাটি এবং আজকে মসজিদ এবং মাদ্রাসায় মিলাদ পড়ায় পাশাপাশি মাদ্রাসার শিশুদের মাঝে খাবার বিতরণ করেছি।