বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ীতে বন্যহাতির আক্রমণে সিবাগতুল্লাহ রিজবী (১৬) নামে এক যুবক মারা গেছেন। বুধবার রাত আড়াইটার দিকে বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ী ৪নং ওয়ার্ডের এক নাম্বার গোদার পার সংলগ্ন লিচু বাগানে হাতির আক্রমণে যুবকের মৃত্যু হয়। নিহত ওই যুবক বৈলছড়ী কুলিন পাড়া এলাকার মৃত তৈয়ব উল্লার পুত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রিজবী বিগত কয়েক মাস যাবৎ পূর্ব বৈলছড়ী ৩ নং ওয়ার্ডের নুন্না পুকুর পাড় এলাকার বদি আলমের পুত্র মোঃ ছগিরের মুদির দোকানে চাকুরী করে। বুধবার রাত ২ টার দিকে লিচু বাগানে হাতি আসার খবর পেয়ে দেখতে গেলে হাতির আক্রমণে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থা গুরুত্বর হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃতু হয়।
নিহতের বড় ভাই মোঃ হাবিব উল্লাহ জানান,
আমার ছোট ভাই নুন্না পুকুর পাড় এলাকার বদি আলমের পুত্র মোঃ ছগিরের মুদির দোকানে ৪-৫ যাবৎ চাকুরী করে। বুধবার রাতে ওই দোকানের মালিক মোঃ ছগিরের মালিকানাধীন লিচু বাগানে হাতির আসার খবর পেয়ে ৭-৮ জন লোক সেখানে যাওয়া মাত্রই হাতির আক্রমণে আমার ভাই গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার আমার ভাই কে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার মৃত্যু হয়।
বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. কপিল উদ্দীন জানান, রাত দুইটার দিকে পূর্ব বৈলছড়ী পাহাড়ি এলাকায় একটি হাতি লোকালয়ে লিচু বাগানে প্রবেশ করে। হাতি আসার খবর পেয়ে নিজের লিচু বাগানে হাতি তাড়াতে গেলে অন্ধকারে দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে যায়। এতে হাতি শুঁড় দিয়ে তুলে দূরে ছুড়ে মারে।
বাঁশখালী থানার এস আই মং থোয়াই হ্লা চাক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।