বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদের স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা

লোহাগাড়া উপজেলার বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদের উদ্যোগে স্বর্ণপদক গীতাপাঠ প্রতিযোগিতা ও গীতা উৎসব দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ১৭ মে পদুয়া কেন্দ্রীয় হরি মন্দির কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদ এর সভাপতি বাপ্পা দাশের সভাপতিত্বে ও বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সাধারণ সম্পাদক খোকন সুশীল ও বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস.অ্যান্ড.ডি মজুমদার ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান দানশীল ব্যক্তিত্ব দিলীপ কুমার মজুমদার।

উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা শম্ভু দাশ। আর্শীবাদক ছিলেন শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদের প্রধান উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী।

মহান অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, টংকাবতীরকূল হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি স্বপন কুমার দাশ, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক বৃষ্টি বৈদ্য, সাতকানিয়া উপজেলা সংসদের সভাপতি চন্দন দাশ, পদুয়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটু দাশ বাবলু।

প্রধান বক্তা ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি দেবাশীষ দত্ত ক্রেডিট। বিশেষ বক্তা ছিলেন বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক সুমন মজুমদার (হিরো), দক্ষিণ জেলা সংসদের সহ-সভাপতি শ্যামল বৈদ্য, পুলক চৌধুরী, সুলাল ধর, সহ-সাধারণ সম্পাদক শিমুল দাশ, পদুয়া কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রতন দাশ, আহবায়ক তপন কুমার দাশ, পদুয়া সার্বজনীন মহোৎসব পরিষদের সাধারণ সম্পাদক সহদেব দাশ, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রিটন দাশ, লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পলাশ দাশ, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সভাপতি সুকুমার নাথ, সিনিয়র সহ-সভাপতি মধু কান্তি দাশ, পদুয়া ইউনিয়ন সংসদের উপদেষ্টা শুভাশীষ রায়, পদুয়া রক্ষাকালী মন্দির ও বাবা লোকনাথ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব দাশ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজে আর্থ সামাজিক কাজে ফাউন্ডেশন ট্রাস্টের মাধ্যমে সার্বিক সহযোগিতার আশ্বান দেন এবং উপস্থিত কয়েকজন শিক্ষার্থীদের তাৎক্ষণিক শিক্ষাবৃত্তি প্রদান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল- পিতৃ ও মাতৃপূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমস্বরে গীতা স্কুল ভিত্তিক গীতাপাঠ ও মহানাম প্রতিযোগিতা, বাগীশিক’র ডকুমেন্টারি উন্মোচন, মহাপ্রসাদ আস্বাদন, পুরস্কার বিতরণ।

মন্তব্য করুন

Your email address will not be published.