জমকালো আয়োজনে সাতকানিয়ায় পালিত হলো ভূমিসেবা সপ্তাহ ২০২৪

 

 

 

সাতকানিয়া প্রতিনিধি

 

“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমিসেবা সপ্তাহ-2024 উপলক্ষে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সার্টিফিকেট সহকারী করবী চৌধুরীর সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম। তিনি বলেন ‘জনগণকে ভূমি বিষয়ক ভোগান্তি থেকে মুক্তি দিতে আমরা সদা প্রস্তুত।’ অনুষ্ঠানে ভূমিসেবা সপ্তাহ পালনের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে বক্তব্য প্রদান করেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সেলিম মঈনুল ইসলাম চৌধুরী।

সেবাপ্রার্থী হিসেবে বক্তব্য প্রদান করেন আবদুর রহিম ও জসীম উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিলন কুমার ভট্টাচার্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং নানান সেবা প্রত্যাশী সাধারণ জনগণ।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, বর্তমান সরকারের সদিচ্ছা ও উদ্যোগে আমরা ভূমি সংক্রান্ত যে কোন বিষয়ে হয়রানি দূর করার পথে অনেক দূর এগিয়ে গেছি।
ভবিষ্যতে এই সম্ভাবনোর দ্বার আরও প্রসারিত হবে।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, ভূমিসেবা নিয়ে জনগণেকে সহায়তা করার পাশাপাশি ভূমি বিষয়ক যেকোনো দৌরাত্ম্য এবং পরিবেশ বিরোধী কার্যক্রম বোধ করার জন্য প্রশাসন সদা তৎপর। অনুষ্ঠানের শেষে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার এবং সনদপত্র বিতরণ করেন। এছাড়াও ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে গৃহীত কার্যক্রমের কর্মদক্ষতার উপর ভিত্তি করে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের কর্মকর্তাদের মধ্যে সনদ প্রদান করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.