সাতকানিয়ায় আধিপত্য বিস্তারে ছাত্রলীগনেতাসহ আহত ৩

সাতকানিয়া প্রতিনিধি :

উপজেলার কালিয়াইশে ইউনিয়নে দোহাজারী বিওসি মোড় সংলগ্ন বায়তুশ শরফ মসজিদ সংলগ্ন রাস্তার পাশে ১৯ জানুয়ারি সন্ধা সাড়ে ৬ টার দিকে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কালিয়াইশের কাটগড় এলাকার জাগির হোসেনের ছেলে শোয়েব শাহরিয়ার কে আধিপত্য বিস্তারের পূর্ব জেরে একা পেয়ে  পেয়ে একই এলাকার একদল দুর্বৃত্ত দা, কিরিচ, লোহার রড দিয়ে মাথা এবং শরীরে কোপাতে থাকে এসময় শোয়েব এর ভাই ঈসমাইল তাকে উদ্ধার করতে এলেও তাকেও উপর্যপুরি আঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

সাতকানিয়া থানার এজহার সুত্রে জানা যায়, আসামীরা হলেন,মোঃ ইউছুফ(৪৫), মোঃ ফরিদ(৫০), শাহ্ আলম (৪৮) তাদের সবার বাড়ি উত্তর কালিয়াইশের কাড়গড় এলাকায়।

এবিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন চট্টগ্রাম সংবাদকে বলেন ,হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে,আসামীদের  খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।

 

উল্লেখ্যঃশোয়েব শাহরিয়ার চট্টগ্রাম সরকারি সিটিকলেজে পড়াশোনা করেন এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়।

এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-পাঠ ও গনশিক্ষাবিষয়ক আব্দুল আহাদের অনুসারী হিসেবে পরিচিত।

মন্তব্য করুন

Your email address will not be published.