কলাউজান স্বরস্বতী পূজা উপলক্ষে শ্রীগীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মাইনউদ্দীন হাসান চৌধুরী খোকা
লোহাগাড়া( উপজেলা) চট্টগ্রাম

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কলাউজান ইউনিয়ন সংসদের উদ্যোগে পবিত্র সরস্বতী পূজা উপলক্ষে কলাউজানের ৭টি গীতা স্কুলের সমন্বয়ে ৪টি কেন্দ্রভেদে শ্রীগীতা প্রতিযোগিতা (লিখিত) সোমবার (২৬শে জানুয়ারি)অনুষ্ঠিত হয়েছে।

 

জানা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রতিযোগিতা চলমান ছিলো। প্রথম কেন্দ্র ছিলো উত্তর কলাউজান নাথপাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির। দ্বিতীয় কেন্দ্র ছিলো শ্রীশ্রী দুর্গা মন্দির বণিকপাড়া। তৃতীয় কেন্দ্র ছিলো শ্রীশ্রী ব্রহ্মময়ী কালী মন্দির, রাবার ড্যাম, চতুর্থ কেন্দ্র ছিলো শ্রীশ্রী কালী মন্দির বাংলাবাজার দাশ পাড়া। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীমতি পান্না রানী দাশ এবং সমগ্র অনুষ্ঠানের প্রধান পর্যবেক্ষক ও সঞ্চালক ছিলেন বাগীশিক কলাউজান ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত দেব নাথ। সহযোগিতায় আরও ছিলেন বাগীশিক কলাউজান ইউনিয়ন সংসদের সাংগঠনিক সম্পাদক শ্রী সৌমেন দত্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী উজ্জ্বল দাশ, মহিলা বিষয়ক সম্পাদক শ্রী ডাঃ সুমী নাথ, শিক্ষক শ্রী প্রিয়া দেবী, শিক্ষক শ্রী টুম্পা সরকারসহ আরও অনেক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী, পরিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.