মিরসরাইয়ে তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশনের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

বাচ্ছু পাটোয়ারী কমল,মিরসরাই প্রতিনিধি

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখার জন্য মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ২নংওয়ার্ড শিকার জনার্দ্দনপুর গ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২ দিনব্যাপী ৫ দলীয় সিক্সার সাইট শর্ট-পিস নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ মার্চ ) রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ নেয়।

 

গত ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জনাব দিদারুল আলম শামীম চেয়ারম্যান তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশন।

আয়োজনে তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশন এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সেবামৃলক সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাং হারুন রশীদ সদস্য তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশন।

এ সময় প্রধান অতিথি ছিলেন, জনাব দিদারুল আলম শামীম চেয়ারম্যান তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশন।
বিশেষ অতিথি ছিলেন, জনাব মঈনুল হোসেন সদস্য তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশন । জনাব এম এ হানিফ মিঝি সদস্য তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশন।

 

আমন্ত্রিত অতিথি ছিলেন,জনাব আশ্রাফুল হাসান চৌধুরী তপন সাবেক সহ-সভাপতি ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি। আব্দুল কাদের জিলানী ৮ নং দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ।জয়নাল আবেদীন কৃষক দল নেতা সহ স্থানীয় নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

ফাইনাল ম্যাচ ট্রপি ফাইনার:৫৮,
এফ আই আর স্পোর্টিং ক্লাব:৪৮,ট্রপি ফাইনার ১০ রানে বিজয়ী।ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা সামি

অনুষ্ঠানে তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম শামীম বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার।আমি বিশ্বাস করি—যুব সমাজ এগিয়ে এলে দেশের ভাগ্য বদলে যাবে। খেলাধুলা তরুণদের ঐক্যবদ্ধ করে, নেতৃত্ব শেখায় এবং সমাজকে সুস্থ পথে এগিয়ে নেয়। আমি সবসময় এমন উদ্যোগের পাশে আছি এবং ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমি ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব।

মন্তব্য করুন

Your email address will not be published.