নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক উল্টে চালকের মৃত্যু কাপ্তাইয়ে

 নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই

রাঙামাটির কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক উল্টে আজিজুল ইসলাম (৪৪) নামে এক চালক নিহত হয়েছেন। নিহত আজিজুল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কারিগর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই করে মিনি ট্রাকটি বান্দরবানের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাইখালীর কারিগর পাড়া এলাকার একটি পাহাড়ি উঁচু রাস্তায় ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক আজিজুল ইসলাম প্রাণ হারান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পণ্যবাহী মিনি ট্রাকটি পাহাড়ি উঁচু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছ।

মন্তব্য করুন

Your email address will not be published.