পানের ছড়া রেঞ্জের আবারো অভিযানে আটক ডাম্প ট্রাক, বন মামলায় আসামি -৪

কক্সবাজার দক্ষিণ বনবিভাগ -

 

সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন পানের ছড়া রেঞ্জের আওতাভুক্ত  সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কাটার বিরুদ্ধে আবারো অভিযান পরিচালনা করেছেন পানের ছড়ার চৌকস রেঞ্জ কর্মকর্তা মো:শরীফুল আলম।

 

আজ রবিবার (১৫ই মার্চ)ভোর বেলা কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানের ছড়া রেঞ্জের পানের ছড়া বিটের চাইল্লাতলী এলাকার সংরক্ষিত বনভূমিতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে পাহাড়খেকোদের ব্যবহৃত একটি ডাম্প ট্রাক আটক করা হয়। এবং সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পানের ছড়া রেঞ্জ কর্মকর্তার কার্যালয়।

 

সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কাটায় যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা হলেন, রামুর দক্ষিণ মিঠাছড়ির ফকির মোহাম্মদের ছেলে নুরুল আবছার (২২) এবং একই এলাকার মোহাম্মদ হোছেনের ছেলে মোক্তার আহমদ(৪৫) শওকত আলীর ছেলে জসিম উদদীন, মৃত লাল মিয়ার ছেলে শফিকুর রহমান(৪৫)।এদিকে পানের ছড়া রেঞ্জের পানের ছড়া বিটের অভিযানের বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মো: শরীফুল আলম বলেন, আমাদের ডিএফও স্যারের নির্দেশনায় এই রেঞ্জের পাহাড় কাটাসহ সকল বন অপরাধের বিরুদ্ধে বন বিভাগের অভিযান চলমান আছে ও ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

 

তিনি (রেঞ্জার শরীফুল আলম)  আরো বলেন, এটা পানের ছড়া রেঞ্জ ও রাজাকুল রেঞ্জের উভয়ের যৌথ অভিযান ছিলো।অভিযানে আটক ডাম্প ট্রাকটি বর্তমানে রাজারকুল রেঞ্জের অধীনে আছে।

মন্তব্য করুন

Your email address will not be published.