সংসারের দায়িত্ব সামলে এওচিয়ার উম্মেহানি তারজিন‌ এখন আইনজীবী

সাইফুল ইসলাম 

 

সংসারের দায়িত্ব সামলে উম্মেহানি তারজিন‌ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রবল ইচ্ছাশক্তি ও সঠিক পরিকল্পনার ফল।

উম্মে হানি তারজিন এর সিনিয়র বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী শাহরিয়ার বলেন
বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা সত্যিই কঠিন। তিন ধাপের কঠোর পরীক্ষা এমসিকিউ, লিখিত ও ভাইভা—পেরিয়ে তবেই চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে হয়। অনেক মেধাবীও এ পরীক্ষায় সফল হন না।

 

তাই যারা সফল হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও অভিনন্দন। আশা করি তারা সততা ও ন্যায়ের পক্ষে থেকে আদালতে মানুষের সেবা নিশ্চিত করবেন। ন্যায়বিচার যেন মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে—এই দায়িত্ব তাদের কাঁধে।
এওচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাজি সামসুল ইসলামের পুত্রবধু সাইফুল ইসলামের সহধর্মীনী আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পেরে আনন্দিত । সাইফুল ইসলাম বলেন আদালতের পরিবেশ এবং প্রক্রিয়া আমার কাছে অপরিচিত নয়।
আমি চাই আমার সহধর্মিণী আইনজীবী পেশায় সততা ও ন্যায়ের পথে অবিচল থাকবে। আমাদের কাজ হোক মানুষের পাশে দাঁড়ানো, ন্যায়ের সেবা নিশ্চিত করা এবং সমাজে আইনের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা।

নবীন অ্যাডভোকেট উম্মেহানি তারজিন‌ বলেছেন
সনদ অর্জন করে সরাসরি আইন পেশায় যুক্ত হওয়া মানে নিরপরাধ মানুষকে আইনি সহায়তা দেওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সততার সাথে কাজ করাই একজন আইনজীবীর মূল লক্ষ্য হওয়া উচিত।

 

সাধারণ মানুষকে তাদের আইনগত অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা।জটিল আইনি বিষয়ে সঠিক পরামর্শ দিয়ে মানুষকে হয়রানি ও মামলা থেকে রক্ষা করা।ন্যায়বিচারের স্বার্থে সত্যের পক্ষে দাঁড়িয়ে মামলা রিসিভ থেকে রায় পর্যন্ত সততার সাথে লড়াই করা।নির্যাতিত নারীদের জন্য আইনি লড়াই বা পারিবারিক বিবাদ নিষ্পত্তিতে ভূমিকা রাখা।

মন্তব্য করুন

Your email address will not be published.