আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মো. সেলিম (৪৪) ওরফে কুত্তা সেলিম নামের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।
বুধবার (২৫ মার্চ) বিকেলে পারকি এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
জানা যায়,গ্রেপ্তারকৃত মো. সেলিম ওরফে কুত্তা সেলিম উপজেলার বারশত ইউনিয়নের পারকি দুঁধকুমড়া গ্রামের উজির আলী সওদাগরের বাড়ীর মৃত নুরুল আলমের ছেলে।
তার বিরুদ্ধে আওয়ামিলীগের আমলে তার বিরুদ্ধে মাদক ব্যাবসাসহ জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ রয়েছে।
মোঃ সেলিমের কর্ণফুলী এবং আনোয়ারা থানায় মাদক এবং ডিবি ও পুলিশ মারাসহ একাধিক মামলা রয়েছে।
মোঃ সেলিমকে গ্রেপতারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন,মো. সেলিম নামের ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে গ্রেফতারর করা হয়েছে,আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছেন।