সাতকানিয়া- অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৩টি ডাম্পারসহ একাধিক স্ক্যাভেটর বিকল
একের পর এক এ্যাকশনে ইউএনও -
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
আজ ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাপিতের চর এলাকায় একটি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার জব্দ করা হয়।
এছাড়া মৌলভীর দোকান এলাকার জাফর আহমেদ চৌধুরী কলেজ সংলগ্ন স্থানে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্ট আরও ২টি স্ক্যাভেটর বিকল করে দেওয়া হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল, যা পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এর প্রেক্ষিতে প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।