মাতামুহুরির রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেকের বদান্যতায় বেঁচে গেল হরিণ শাবক

বান্দরবানের লামা বনবিভাগের মাতামুহুরি রেঞ্জ -

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

বান্দরবান লামা বনবিভাগের আওতাধীন  মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি হরিণের শাবককে উদ্ধার করা হয়।

৩ মে(রবিবার)বিকালে রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল থেকে মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা মো:আব্দুল মালেক এই হরিণের বাচ্চাটিকে উদ্ধার করেন।

রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক বলেন, সন্ধ্যার সময় কোন এক শিকারীর হাত থেকে বেঁচে শাবকটি রিজার্ভে চলে আসে পরে আমি ও আমার টীম উদ্ধার করে শাবকটিকে ডুলাহাজারা সাফারি পার্কের টীমকে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের লামা বনবিভাগের ডিএফও মোস্তাফিজুর রহমান মহোদয়ের নির্দেশনায় এই ডিভিশনে  বন্যপ্রাণী ও বনাঞ্চল  নিধনকারীদের কোনো ছাড় নেই। যারা এই বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা।

এদিকে স্থানীয়রা জানান, প্রকৃতি ও প্রাণের সুরক্ষায় মাতামুহুরী বন বিভাগের এই তৎপরতা প্রশংসার দাবিদার।

তারা আরো বলেন, মাতামুহুরি রেঞ্জে আব্দুল মালেক যোগদান করার পর থেকে বন্যপ্রাণী  ও রিজার্ভ রক্ষায়  যথেষ্ট অগ্রগতি হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.