চন্দনাইশে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ

 

চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রাম চন্দনাইশে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ৭ই মে সকালে চন্দনাইশ উপজেলাধীন কেশুয়া এসপি দেলোয়ারের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় চন্দনাইশ থানায় সাইফুল ইসলাম (৪১) বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন একই এলাকার আবদুল মান্নানের ছেলে মঞ্জুর মিয়া (৩২),মো.মিয়া (২৫),এয়ার মোহাম্মদের ছেলে শাহাজাহান (৩০),মোস্তাফিজের ছেলে মানিক(২৮),বেট্টা মিয়ার ছেলে মো.সেলিম (৫০),কালু মিয়ার ছেলে বেলাল (৫২),আবদুল গফুরের ছেলে আল আমিন,(২২),মুনাফের ছেলে ছিনু (৪৫),মঞ্জুর মিয়ার স্ত্রী টুম্পা (৩০),সিরাজের ছেলে সৈয়দ নুর (৪৬)। অভিযোগ সূত্রে জানা যায় বিবাদীগণ তাদের মুরশীদীয় দেড় গন্ডা জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এই জায়গা নিয়ে এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা মিলে একাধিকবার বৈঠক হয়েছিল। কিন্তু বিবাদীগণ সে বৈঠককে তোয়াক্কা না করে তাদের দেয়া কোন সিদ্ধান্ত মেনে না নিয়ে পরবর্তীতে ক্ষমতার দাপট দেখিয়ে বাদীপক্ষকে নানান সময়ে শারিরীক ও মানসিক নির্যাতন এবং মারধর করেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বিবাদীগন ১৫/২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জায়গা দখল করতে আসেন। সেসময় তাদের বাঁধা দিতে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বৃদ্ধ দম্পতিকে মারধর করে মারাত্মকভাবে জখম করেন। তাদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে আহতদের উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অভিযোগের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ডিউটি অফিসার এএস আই তৌহিদুর রহমান জানান,অভিযোগ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে,পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.