ফটিকছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ২

 

ফটিকছড়ি প্রতিনিধি 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

শনিবার (১৬ মে ২০২৬) উপজেলার পাইন্দং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেলাগাজীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ মিজান হোসেন (২৫) ও মোঃ আরিফুল ইসলাম (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হেফাজত থেকে ৫ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে আটক দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

ফটিকছড়ি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.