চকরিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় নছিমন চালক নিহত

 

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় নছিমন (ট্রলি) চালক নয়ন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত ভোররাত আনুমানিক ৪টার দিকে মালুমঘাট হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত নয়ন কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনাল ইসলামাবাদ এলাকার মো. হোসাইনের ছেলে। হাইওয়ে পুলিশের ভাষ্য অনুযায়ী, চকরিয়া থেকে গাড়ি নিয়ে ফেরার পথে নছিমনের চাকা বিকল হয়ে পড়ে। এ সময় চালক নয়ন রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি মেরামতের কাজ করছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ তথ্য নিশ্চিত করে হাইওয়ে থানার ইনচার্জ মাহবুব আলম জানান, ভোররাত আনুমানিক ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ডাম্পারটি পালিয়ে যায় বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published.