ফটিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন

ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম 

চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অবসরপ্রাপ্ত) আজিম উল্লাহ বাহার-এর সভাপতিত্বে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ হাসানের সঞ্চালনায়

 

শনিবার ৩০ মে   ফটিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় বিকেল ৪টা থেকে ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য মাওলানা নুরুর কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে উক্ত আলোচনা সভায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

ফটিকছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

 

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য এডভোকেট আফসার উদ্দিন হেলাল, এডভোকেট লিয়াকত আলী, স‌ওকত উল্লাহ চৌধুরী,সরোয়ার হোসেন, রায়হানুল আনোয়ার রাহী,নজরুল ইসলাম, জাহেদ মেম্বার, সুজা উদ্দীন, মোঃ হোসেন, নাজিম উদ্দীন মোহাম্মদ এমরান, ডাঃ খায়েজ আহমদ, আনোয়ার হোসেন, কামাল উদ্দীন, জসিম উদ্দীন, শামসুল আলম শিকদার, রাসেল রাসু, সিজারুল ইসলাম, নুরুল আবছার চৌধুরী, নুরুল আমিন আজাদ, ইব্রাহিম বিজয়, নাছির সিকদার,নুরুল আলম মেম্বার, তাসলিমা আক্তার মনি, সফিউল আলম সফি, নুরুল আবছার, জামাল উদ্দিন, ইয়ামেনি, রফিক উল্লাহ হামিদি, মাওলানা ইউসুফ, মোঃ হেলাল , আনোয়ার হোসেন, সফিউল আজম মুন্সি, আসিফ, সাইদ সুমনসহ আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা, পৌরসভা ও নাজিরহাট পৌরসভা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের নেতা মাওলানা রফিক উল্লাহ হামি হামিদি এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ও সকল মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.