কর্ণফুলীতে পিকআপ- মোটরসাইকেল সংঘর্ষে ছিটকে পড়ে আরোহীর মৃত্যু

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন বাইক চালক। তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) সকালে কর্ণফুলী নতুন ব্রীজের ১ম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের (ইনচার্জ) আবু সাঈদ বাকের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, তাৎক্ষণিক নিহত ও আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয়দের ধারণা নিহত ব্যক্তি পিতা ও আহত ব্যক্তি ছেলে হতে পারে। তারা দু’জন মোটরসাইকেল আরোহী ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে নতুন ব্রীজ থেকে মইজ্জ্যারটেক যাচ্ছিল পিকআপ ও মোটরসাইকেল। এসময় দুটি যানবাহন ১ম সিঁড়ি এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.