পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনভূমি থেকে মাটি কাটার সময় হাতেনাতে ডাম্প ট্রাক জব্দ

সফল অভিযানের নেতৃত্বে রেঞ্জার শরীফুল-

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার 

কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিট থেকে মাটি কাটার সময় মাটি ভর্তি একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।

১৪ই জুলাই মঙ্গলবার ভোরে পানের ছড়া রেঞ্জের পানের ছড়া বিটের বাঘঘোনা এলাকার সংরক্ষিত বনভূমি থেকে এই মাটি ভর্তি ডাম্পটি আটক করেন পানের ছড়া রেঞ্জার শরীফুল ইসলামের নেতৃত্বে পানের ছড়া রেঞ্জের একটি টীম।

পানেরছড়া রেঞ্জ সূত্রে জানা যায়, পানেরছড়া বিটের বাঘঘোনা এলাকা থেকে মাটি ভর্তি ডাম্পটি জব্দের পর রাজারকূল রেঞ্জ অফিসে জমা করা হয়,এবং এই বিষয়ে সংশ্লিষ্ট আইনে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.