চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ :বাঁশখালীর কালিপুর রেঞ্জে পালিত হল বিশ্ব হাতি দিবস
সচেতনতার জন্য করা হয় মাইকিং ও বিলি করা হয় লিফলেট -
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বাঁশখালী উপজেলার কালিপুর রেঞ্জে জাঁকজমক ভাবে পালিত হল বিশ্ব হাতি দিবস ২০২৬।
বুধবার( ১২ই আগষ্ট) সকালে উপজেলার বানিগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে ‘হাতি আমাদের অমূল্য সম্পদ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিপুর রেঞ্জের সার্বিক তত্বাবধানে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

উক্ত বিশ্ব হাতি দিবসে উপস্থিত ছিলেন কালিপুর রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান মানিক ও রেঞ্জের সকল বিট কর্মকর্তা ও কর্মচারী। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, গার্ডিয়ান কমিটির প্রধান ছাড়াও সাধনপুরের বিভিন্ন পর্যায়ের গুণীজনবৃন্দ।