শুবলং রেঞ্জ কর্মকর্তা মনিরের নেতৃত্বে ৮৪০০টি চারা বিতরণ
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন-
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন শুবলং রেঞ্জের ২০২৫-২০২৬ অর্থ সালের উত্তোলিত চারা ‘পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সম্মৃদ্ধ করণ’ শীর্ষক প্রকল্পের আওতায় অবক্ষয়িত ভূমি/বসতভিটায় বনায়নের জন্য ৮৪০০টি চারা বিতরণ করা হয়।
গত সপ্তাহে চট্টগ্রাম দক্ষিণ পার্বত্য বনবিভাগের আওতাধীন শুবলং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: মনির হোসেনের নেতৃত্বে এই চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জাকির হোসেন। এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোর্শেদুল আলমসহ শুবলং রেঞ্জের সাবেক রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল হামিদ। উক্ত চারা বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জুরাছরি উপজেলার সদর ইউপি চেয়ারম্যান ও বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান। এছাড়াও আরো ছিলেন স্থানীয় ভাবে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।