লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুলিশের অভিযানে ৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি মোটরসাইকেলসহ মেনপং ম্রো (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ড জান মোহাম্মদ পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মেনপং ম্রো বান্দরবান সদর উপজেলার টংকাবতী পাতুই পাড়া এলাকার সেনরাং ম্রোর ছেলে। তার মায়ের নাম বুরাং ম্রো।
পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম জান মোহাম্মদ পাড়া এলাকায় এ অভিযান চালায়। অভিযানে মেনপং ম্রোর কাছ থেকে ৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং মদ পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়।
লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি