চুনতি বনাঞ্চলের সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অভিযানের নেতৃত্বে ছিলেন বিট কর্মকর্তা মো:আরিফ -

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চুনতী রেঞ্জের হারবাংয়ে সংরক্ষিত বনভূমি হতে অবৈধ মুরগির ফার্ম উচ্ছেদ ও দোষীদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

 

আজ ১৫ই সেপ্টেম্বর(মঙ্গলবার)দুপুর সাড়ে ১২টায়  চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন  চুনতি রেঞ্জ’ হারবাং বন বিটের আওতাধীন ভান্ডারীর ডেবা  নামক এলাকায় বন বিভাগের জমিতে অবৈধভাবে নির্মানাধীন একটি মুরগির ফার্মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযানকালে অবৈধভাবে নির্মানাধীন মুরগির ফার্মটি ভেঙে উচ্ছেদ করা হয়। জবরদখলকৃত ১.০০ একর সংরক্ষিত বনভূমি জবরদখল মুক্ত করা হয়।  এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

 

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন হারবাং বন বিট কর্মকর্তা  আরিফুল ইসলাম, ফরেস্টার ও বিটের  সকল সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় সচেতন মহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এদিকে চুনতী রেঞ্জ কর্মকর্তা মো: আবির হোসেন গণমাধ্যকে বলেন- বন বিভাগের পক্ষ থেকে সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ ও দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে কাউকে ছাড় দেয়া হবেনা।

মন্তব্য করুন

Your email address will not be published.