সাংবাদিককে কুপিয়ে জখম, গ্রেফতার স্থানীয় জামায়াত নেতা পিতা পুত্র
সাতকানিয়ার রূপকানিয়ায় চলছে তাদের রাজত্ব -
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ১ নং আসামি মনির আহমদ ও ৩ নং আসামি রোকনুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ রূপকানিয়া এলাকায় সংবাদকর্মী মিজানুর রহমানের ওপর ধারালো অস্ত্রসহ হামলার অভিযোগ ওঠে। এতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পর থানায় এজাহার দায়ের করা হলে তা মামলা হিসেবে রুজু হয়।

সাতকানিয়া থানার ওসি আব্দুল আলীমের নির্দেশে এসআই আনোয়ার হোসেন পাটোয়ারী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করেন।
মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে আহত সাংবাদিক মিজানুর রহমান চট্টগ্রাম সংবাদকে বলেন- এর আগেও একটি হামলা হয়েছিল আমার উপর, ওই ঘটনায় মামলা না হওয়ায় ওরা এই ঘটনা ঘটাতে সাহস করেছে।
আমি দেশের প্রচলিত আইনে তাদের বিচার চাচ্ছি।