পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক নেতা ‘বালু সাইফু’ গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন ওরফে মো. সাইফুল ইসলাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকার মৃত নুরুচ্ছফা মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, সাইফুদ্দিনের বিরুদ্ধে পটিয়া থানায় অপহরণ, চাঁদাবাজি, মারামারি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। এরমধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট পটিয়া থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলাসহ অনেক মামলা আছে।

মন্তব্য করুন

Your email address will not be published.