বান্দরবানের লামায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, দুই কিশোর আটক

 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো—ইসলামপুর আতিক্কা পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) এবং নুরুল আমিন বৈদ্যের ছেলে নাজিমুল ইসলাম (১২)।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে খাওয়া-দাওয়া শেষে ভিকটিম শিশুর মা তার মাদ্রাসা পড়ুয়া ছেলেকে নিয়ে আসার জন্য বাড়ি থেকে বের হন। যাওয়ার সময় শিশুটিকে প্রতিবেশী অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলতে দেখে যান। এই সুযোগে অভিযুক্ত দুই কিশোর শিশুটিকে প্রলোভন দেখিয়ে খেলার মাঠ থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির মারাত্মক রক্তপাত শুরু হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম

মন্তব্য করুন

Your email address will not be published.