সাতকানিয়া:মাদক কারবারির হাতেই রক্তাক্ত মাদকের বিরুদ্ধে কথা বলা যুবক

গত পরসুদিন তল্লাশির নামে ইয়াবা লুটের ঘটনায়ও শাহেদের নাম ওঠে আসছে -

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই মাদকাসক্ত যুবকের হাতে মারধরের শিকার হয়েছে রনি নামে এক যুবক।

গত ২৩শে অক্টোবর উপজেলার বাজালিয়ার বরদুয়ারা এলাকার ফরেস্ট গেইট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনায় আহত যুবক একই এলাকার আব্দুস সবুরের ছেলে মো:রনি(২৯)
অভিযুক্ত যুবকরাও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফরেস্ট গেইট এলাকার মৃত আহমদ শফির ছেলে মো:শাহেদ ও মো: জাহেদ।
এই বিষয়ে সাতকানিয়া থানায় আহত যুবক রনি বাদী হয়ে ঘটনার দিন একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ মারফত জানা যায়, শাহেদ ও জাহেদ এলাকায় মাদক সেবন করেন এবং পাশাপাশি তারা মাদক বেচাকেনায়ও জড়িত।এই বিষয়ে এলাকায় একটি মাদক বিরোধী সংগঠন গড়ে তোললে ওই সংগঠনের মুখ্য ভুমিকায় ভুক্তভোগী রনি কার্যক্রম চালালে মাদকের সাথে সম্পৃক্ত শাহেদ ও জাহেদের রোষানলে পড়েন।ফলে গত ২৩শে অক্টোবর দুপুর আনুমানিক ৩টার সময় দেশীয় অস্ত্রস নিয়ে স্থানীয় যুবক রনির উপর হামলে পড়েন।এতে রনির শরীরে মারাত্মক জখম হলে স্থানীয়রা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসা শেষে আহত রনি বাদী হয়ে শাহেদ ও জাহেদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে সাতকানিয়া থানায় এখনো পর্যন্ত ঘটনায় মামলা রেকর্ড না করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী মাদক বিরোধী সংগঠনের কর্মী আহত যুবক রনি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সাতকানিয়া থানার ওসি সময় দিতে না পারায় এখনো বিষয়টি কি মামলা হবে নাকি উভয় পক্ষকে ডেকে সমঝোতা করা হবে তার বিষয়ে সূরাহা করা হয়নি।

এদিকে গত পরসুদিন তল্লাশির নামে ৩০ হাজার ইয়াবা লুট সংক্রান্ত একটি অভিযোগ ওঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ইয়াবার গাড়ীও শাহেদের কাছে বাজালিয়া বড়দুয়ারায় যাচ্ছিল বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। তল্লাশির একটি ফুটেজও প্রতিবেদকের হাতে এসেছে। তল্লাশির ওই ঘটনায় মাদক কার কাছে পৌঁছাতে চেয়েছিল সেই সংক্রান্ত একটি অডিও রেকর্ডও সংরক্ষিত আছে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.