চন্দনাইশে আদালত ও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর নির্মাণের চেষ্টা, থানায় অভিযোগ

চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ পৌরসভায় আদালতের ১৪৫ ধারার নিষেধাজ্ঞা ও পুলিশের নিষেধ অমান্য করে জনৈক ব্যক্তির জমিতে জোরপূর্বক পাকা বাউন্ডারি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম চন্দনাইশ এলাকার মোহাং শাহ আলম ও মো. আফসার উদ্দীন খরিদসূত্রে বৈধ মালিক হয়ে দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় মোহাম্মদ জাহাঙ্গীর, দিলু ওরফে মো. দানু মিয়াসহ কয়েকজন দীর্ঘদিন ধরে জমিটি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন।
​এ বিষয়ে আদালতে মামলা দায়েরের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারার নোটিশ জারি করা হয়। তবে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে অভিযুক্তরা নির্মাণসামগ্রী এনে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও অভিযুক্তরা তা অমান্য করে পুনরায় নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন এবং বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.