আরব আমিরাতে প্রবেশে বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা বাড়ল

চট্টগ্রাম সংবাদ ডেস্ক:   

মহামারি করোনভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ১৪ দেশের যাত্রী ও ফ্লাইট প্রবেশের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আরব আমিরাত সরকার।

দেশটির জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটির পক্ষ থেকে শনিবার (২৬ জুন) এ সংক্রান্ত বিবৃতিতে নিষেধাজ্ঞা বৃদ্ধির কথা জানানো হয়।

এর আগে ৭ জুলাই পর্যন্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে ফের নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

যে ১৪ দেশে নিধেষাজ্ঞা দেওয়া হয়েছে— ভারত, বাংলাদেশ, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য করুন

Your email address will not be published.