চট্টগ্রামে পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. পরান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বিকেলে ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
নিহত পরানের খালা আফিয়া বেগম জানান, ‘২ নম্বর গেট এলাকার পেট্রোল পাম্পের সামনে ফ্লাইওভারে উঠার সময় বেরিকেটের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় পরান। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে মর্গে রাখা আছে।