বাঁশখালীতে একটি মাছের প্রজেক্ট থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে—পুকুরের পানিতে মোটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছেন।
নিহতরা হলেন—সাতকানিয়া উপজেলার নলুয়া ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার খালেকের বাড়ির মো. শাহজাহান (৪৫) ও তার মামাতো ভাই আকাশ।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে বাঁশখালীর সীমান্তবর্তী লটমনি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম পাঠানো হয়। তবে গিয়ে দেখা যায় ঘটনাস্থল সাতকানিয়া থানা এলাকার দু কিলোমিটার বাইরে। পরে বাঁশখালী থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।