ঈদগাঁও প্রতিনিধি
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের পাড়া মহল্লা জুড়ে সাধারন মানুষের মাঝে সচেতনতার সৃষ্টির লক্ষ্য মাস্ক বিতরণে চমক সৃষ্টি করেছেন ঈদগাঁও ঐক্য পরিবার টিম।
১৯ আগস্ট সকাল থেকে দিনব্যাপী ইউনিয়নের পাহাঁশিয়াখালী,ফ
সবাই মিলে মাস্ক পরি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় মাস্ক বিতরন কালে ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর ও ইম রান তাওহীন রানার নেতৃত্বে টিমে অংশ নেন- ওয়াসিম মোহাম্মদ রিফাত এবং বোরহান উদ্দিন রুবেলসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, মাস্ক বিতরন কার্যক্রম ঈদগাঁওর ৫টি ইউনিয়ন, ঈদগাঁও বাজারসহ স্টেশনের বিভিন্ন পয়েন্টে অব্যাহত থাকবে সপ্তাহব্যাপী। এর পূর্বে অসহায়, হতদরিদ্র লোকজনের মাঝে চাল-ডাল বিতরন করেছিল ঐক্য পরিবার।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ