আমি জনগণের সেবক হতে চাই, নেতা নয়, হোসেন আহামদ, চেয়ারম্যান প্রার্থী পদুয়া’

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের- লোহাগাড়া উপজেলার ৩ নং পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হোসেন আহামদ অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সাধারণ মানুষের ভালোবাসা ও অনুরোধে তিনি এই মনোভাব দেখিয়েছেন। তিনি ইউনিয়নের সব মানুষের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনি এই সিদ্ধান্ত নিতে চান। তিনি বলেন জনগণ চাইলে
পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দিয়েছি। হোসাইন আহামদ ৫ নং ওয়ার্ডের ব্যাপারী পাড়ার বাসিন্দা। তিনি লোহাগাড়ার সর্বজন পরিচিত ব্যবসায়ী মরহুম হাজী শামসুল ইসলামের সন্তান। স্থানীয়ভাবে ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনে তার পরিবারের দীর্ঘদিনের পরিচিতি রয়েছে।

তিনি বলেন, পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে পদুয়া বাজারের আধুনিকায়ন, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। উন্নয়নের প্রধান খাত সমূহ পদুয়া বাজার উন্নয়ন: বাজারের অবকাঠামো সংস্কার, জলাবদ্ধতা নিরসন ও নিরাপত্তা জোরদার করা। ইউনিয়নের অভ্যন্তরীণ রাস্তাঘাট পাকা করা এবং ভাঙা সেতু ও কালভার্ট মেরামত করা।জনসাধারণের সেবা: সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা করা।ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা দূর করে অনুকূল পরিবেশ তৈরি করা। ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারে আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা প্রদান। শিক্ষা বিস্তার: এলাকার স্কুল, মাদ্রাসা ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সহায়তা এবং শিক্ষার্থীদের পাশে থাকা। সামাজিক উন্নয়ন: জনকল্যাণমূলক ও সমাজসেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণ এবং এলাকার সার্বিক অগ্রগতি নিশ্চিত করার
কথা জানিয়েছেন তিনি। হোসাইন আহামদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে পদুয়া ইউনিয়নকে একটি উন্নত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর মূল লক্ষ্যের মধ্যে রয়েছে পদুয়া বাজারসহ পুরো এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং মসজিদ-মাদ্রাসার মতো ধর্মীয় প্রতিষ্ঠানের সেবা করা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহামদ স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজের নির্বাচনী পরিকল্পনা ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.