ঈদগাঁওয়ে চোলাই মদসহ ২ যুবক আটক

কক্সবাজারের ঈদগাঁওয়ে ৩৬ লিটার চোলাই মদসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। তারা হলো- নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যাঙ্গারবিল এলাকার মৃত বিমুর ছেলে উচিং থোয়াই (২২) ও জাকের হোসেনের ছেলে জসিম উদ্দীন (২৫)।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া ঢালার মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, আটককৃতরা বাইশারী থেকে চোলাই মদ নিয়ে ঈদগাঁও আসছিল। এ তথ্যের ভিত্তিতে সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া ঢালার মুখ এলাকায় অস্থায়ী চৌকি বসায় পুলিশ। এসময় একটি মিনি টমটমে তল্লাশি চালানো হলে উচিং থোয়াই ও জাকের হোসেনে নামের দুই ব্যক্তির হেফাজতে থাকা ৩৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.