পটিয়ায় পিডিবির শাটল ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রামের পটিয়ার ধলঘাট এলাকায় দোহাজারীর পিডিবির শাটল ট্রেনের (দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে তেল পরিবহনের গাড়ি) চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে খানমোহনা ও ধলঘাট স্টেশনের মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে প্রকৌশল দপ্তরের একটি টিম পাঠানো হয়েছে। তারা উদ্ধার কাজ চালাচ্ছেন।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশিস দাশ গুপ্ত পূর্বকোণকে বলেন, দোহাজারী থেকে চট্টগ্রামে আসার পথে খালি পিডিবির শাটলটি দুর্ঘটনায় পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। কেন এমন দুর্ঘটনা ঘটল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.