টেকনাফে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালীর পাহাড়ি এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে র‌্যাব-১৫। তারা হলেন, হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালীর জুম্মাপাড়ার কামাল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২০) ও কালামিয়ার ছেলে মো. ঈসমাইল (২৫)।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটার দিকে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী।

তিনি জানান, রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে রঙ্গীখালীর জুম্মাপাড়ার পাহাড়ি এলাকায় অস্ত্রসহ একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন ডাকাত পালানোর চেষ্টা করলে দুই জনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থলে একটি এসবিএল বন্দুক, চারটি ওয়ানশুটারগান পাওয়া যায়।

তিনি জানান, আটকরা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ডাকাত দল ফরিদুল আলম গ্রুপের সদস্য। এ গ্রুপটি ডাকাতি, খুন, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধের সাথে জড়িত। আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.