চট্টগ্রাম  শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে মোছলেম উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ এমপি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বোর্ড চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় শিক্ষাবোর্ডে এ সাক্ষাৎ করেন তিনি।

মোসলেম উদ্দিন আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার অগ্রযাত্রাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই আপনাদেরও এ অগ্রযাত্রায় শামিল হতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনকে সামনে রেখে কাজ করতে হবে। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.