পারিবারিক কলহের জেরে গুইমারায় যুবকের আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে খাগড়াছড়ির গুইমারায় জুমেন ত্রিপুরা (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত জুমেন ত্রিপুরা ওই এলাকার রুহিদা ত্রিপুরা ও বিনলক্ষী ত্রিপুরার ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।

গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে গুইমারা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাইল্যাছড়ি রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে কাঁঠাল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.