সীতাকুণ্ডে বিএসটিআই লাইসেন্স নবায়ন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় জিয়া বেকারী নামক একটি বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পন্থিছিলার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. শাহাদাত হোসেন এই অভিযান পরিচালনা করেন।
তিনি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠানটিকে আগামী ১ মাসের মধ্যে লাইসেন্স নবায়ন এবং কর্মপরিবেশ পরিচ্ছন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।জনস্বার্থে এই ধরণের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।