টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্রসহ দুই ইয়াবা কারবারি গ্রেপ্তার

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও অস্ত্রসহ দুই কারবারি গ্রেপ্তার হয়েছে।

র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের হ্নীলা-বাহারছরা ঢালার মুখে অভিযান চালিয়ে হামিদ হোছাইন (৪৫) নামের এক ইয়াবা কারবারিকে আটক করেছে। এসময় র‌্যাব তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা, ২টি দোনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

আটক হামিদ হোছাইন হ্নীলা উলুচামরী গ্রামের মরহুম শিকদার আলীর পুত্র। র‌্যাবের মিডিয়া এন্ড অপারেশন্স এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ মুহাম্মদ শেখ সাদী অভিযানের কথা জানান।

অপরদিকে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টায় তিনি জানান, র‌্যাব সদস্যরা টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ শওকত (২১) নামে এক যুবককে আটক করেছে। আটককৃত শওকত টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ এলাকার মো. ইয়াছিনের ছেলে। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.