ইসলামাবাদে টমটম-মোটর সাইকেল সংঘর্ষে দুই শিক্ষক আহত

স্টাফ রিপোটার,ঈদগাঁও

 

কক্সবাজারের ইসলামাবাদে টমটম-মোটর সাই কেলের সংঘর্ষে গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষক আহত হয়েছেন।

২১ অক্টোবর দুপুর দুইটার ইউনিয়নের বাঁশঘাটা স্থানে টমটম ব্রেকফেল করে মোটর সাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে আহত হন গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল ও শিক্ষক আবদুল মোনাফ। আহতদের ঈদগাঁও মড়েল হাসপাতাল এন্ড ডায়া বেটিস কেয়ার সেন্টারে ভর্তি করা হয়।

সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল ইসলাম।

মন্তব্য করুন

Your email address will not be published.