কামাল উদ্দিন আহমেদ চৌধুরীর ইন্তেকাল

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চাতরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দীন আহমেদ চৌধুরীর ছোটভাই নগরীর নাসিরাবাদ ক্রিসেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিডেটের সাবেক সিবিএ সভাপতি সমাজসেবক কামাল উদ্দিন আহমদ চৌধুরী (৬৮) শুক্রবার বেলা এগারোটা ইন্তেকাল করেছেন। মৃত্য্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২২ অক্টোবর) বাদে এশা নিজ এলাকা চাতরী ইউনিয়নের চাতরী গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত রোগে ভূগছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক জানিয়েছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.