সাতকানিয়ায় বার বার সুপারিশ করার পরেও হয়নি রাস্তার কাজ

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় এওচিয়ার ৫নং ওয়ার্ডের শান্তিরটেক সড়কের রাস্তার কাজ স্থানীয় সাংসদ কর্তৃক বেশ কয়েকবার সংস্কারের জন্য কড়া নির্দেশও সুপারিশ করার পরেও অদৃশ্য কারণে না হওয়ায় স্থানীয়রা ক্ষোভে ফুসঁছেন এবং স্থানীয় সাংসদকে বিষয়টি আবারো সিরিয়াসলি দেখার জন্য অনুরোধ জানিয়ে মানববন্ধন করেছেন। আজ ২৫শে অক্টোবর(সোমবার)সকাল ১০টায় এওচিয়ার শান্তিরটেকের মসজিদ সংলগ্ন ভাঙ্গা রাস্তায় দাড়িঁয়ে স্থানীয়রা এই মানববন্ধন করেন ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ শাহআলমের নেতৃত্বে। মানববন্ধনে স্থানীয় সাংসদের প্রতি পুনরায় অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন এলাকার প্রবীন মুরব্বী জয়নাল আবেদীন জুনু ও ফয়েজ কোম্পানী, যুবলীগনেতা আবুল কালামসহ আরো অনেকেই,তারা তাদের বক্তব্য তোলে ধরেন মসজিদ,ফোরকানিয়া,দাখিল মাদ্রাসাসহ ,এতিম খানা,বাজার,প্রাইমারী স্কুল ও হাই স্কুলসহ মোট দৈনিক ২০,হাজার মানুষের চলাচলের বেহাল দশার কথা।

উক্ত মানববন্ধনে এলাকার গন্যমান্যও বিভিন্ন শ্রেনীপেশার মানুষও উপস্থিত ছিলেন। উল্লেখ্য- পুরো এওচিয়ায় মুূলত শান্তির টেকের উত্তরের ভেতরের রাস্তাটি এবং এওচিয়ার ৪নং ওয়ার্ডের ছড়ারকুলের মূল সড়কটি দীর্ঘ ১৫বছর ধরেই কোন জনপ্রতিনিধি উন্নয়ন করেননি। ছড়ারকুলের বিশিষ্ট সমাজসেবক শাহজান জানান,আমাদের রাস্তাটি দীর্ঘ ১৫বছরেরও বেশী সময় ধরে অবহেলিত কিন্তু বিভিন্ন দরবারে গিয়েও আমরা কোন প্রতিকার পায়নি,আমরা এলাকাবাসী মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করি।

মন্তব্য করুন

Your email address will not be published.