দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোন ও উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বছর।
০২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকার ৯ টায় দীঘিনালার বোয়ালখালী বাজারস্থ লারমা স্কয়ার হতে উপজেলা পরিষদ অডিটরিয়াম পর্যন্ত একটি শান্তি র্যালির মাধ্যমে শান্তিচুক্তির ২৪তম বর্ষ উদযাপন করা হয়।
এসময় দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী বলেন, পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বর্ষ আজ। বিগত সময়ে পার্বত্য চট্রগ্রামের শান্তি সম্প্রতি উন্নয়নের লক্ষ্যে দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলের মানুষের শান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. কাশেম বলেন, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। শান্তি চুক্তির পরবর্তীতে পার্বত্য চট্রগ্রামে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তার দৃষ্টিনন্দন উদাহরণ দীঘিনালা উপজেলা। দীঘিনালা উপজেলায় ব্যাপক উন্নয়ন এখন দৃশ্যমান।
এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন উপ-অধিনায়ক মেজর সামীন শিকদার রাতুল, দীঘিনালা থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কে এম পেয়ার আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মাহামুদা বেগম লাকি প্রমূখ।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।