ঈদগাঁওর কালিরছড়া শিয়াপাড়ার গ্রামীন সড়কটির বেহাল দশা : জনদূর্ভোগ চরমে

ঈদগাঁও প্রতিনিধি:  দীর্ঘকাল ধরে ঈদগাঁওর একটি গ্রামীন সড়ক বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। নেই সংস্কারের উদ্যোগ। বর্তমান সময়ে বিভিন্ন স্থানে উন্নয়নের ছোঁয়া খোজে পেলেও এখনো পর্যন্ত সড়কটি পড়ে আছে অনুন্নত অবস্থায়। জনদূর্ভোগ যেন চরমে উঠেছে। জানা যায়,ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া শিয়া পাড়ার একমাত্র যাতায়াত সড়কটি অযন্তে অবহেলায় পড়ে আছে। নেই যানবাহন চলাচলে পরিবেশ। সড়কের মাঝখানেই খানা খন্দকে ছেয়ে গেছে। এই সড়ক দিয়ে ছোট ছোট গাড়ী চলাফেরা তো দূরের কথা, পায়ে হেঁটে চলাফেরা করাও যাচ্ছেনা। উক্ত সড়ক দিয়েই স্থানীয় লোকজন প্রয়োজনীয় নানান কাজেকর্মে আসা যাওয়া করে থাকে। এছাড়াও এই সড়কের একেবারেই শেষ অংশে স্থানীয়দের রয়েছে মাল্টা, কূলসহ হরেক রকমের বাগান। এই লঙ্কর ঝঙ্কর মার্কা সড়ক পেরিয়ে চলাচল করে থাকেন স্থানীয়রা। এমনকি রাত্রীকালীন সময়ে কোন ব্যাক্তি অসুস্থ হলে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার মতোও নেই সু-ব্যবস্থা। এই প্রতিবেদক পরিদর্শনে গেলে সড়কের এমনি দুর্দশার চিত্র চোখে পড়ে। কজন পথচারীর সাথে কথা হলে তারা জানান, দীর্ঘসময় ধরে পাহাড়ী এলাকা শিয়াপাড়া সড়কের বেহাল দশা। সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই নিয়ে স্থানীয়দের মাঝে হতাশা বিরাজ করছে। স্থানীয় মেম্বার মাহমুদুল হাসান মিনার জানান, সড়ক দিয়ে ডাম্পার চলাচলের কারনে রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে। দ্রুত সংস্কার করা হবে।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.