লোহাগাড়ার অনেক মসজিদে বিশেষ দোয়া ও প্রার্থনায় ড.নদভী এমপি’র দীর্ঘায়ু কামনা

বিশেষ প্রতিনিধিঃ

বিমান দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ায় বিশ্ব বরেণ্য আলেমেদ্বীন ও চট্টগ্রাম ১৫ আসনের (লোহাগাড়া -সাতকানিয়ার) জনপ্রিয় এমপি প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে শুক্রবার লোহাগাড়ার অনেক মসজিদে দোয়া মোনাজাত এবং শোকরানা আদায়ের আয়োজন করা হয়েছে।

তারই ধারাবাহিকতাই সাংসদ নদভী এমপি বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় আল্লাহর শুকরিয়া আদায়ে ৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা লোহাগাড়া দরবেশহাট উত্তর সওদাগর পাড়া জামে মসজিদে এ দোয়া-মাহফিলের আয়োজন করা হয় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জহির উদ্দীন জহিরের উদ্যোগে। এতে এলাকার সর্বস্হরের মুসল্লীগন উপস্থিত ছিলেন।

এসময় আগত মুসল্লীদের উদ্দেশ্য উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জহির উদ্দীন জহির বলেন,গত ১ ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান অবতরন করার সময় বড় ধরনের যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ঐ সময় বিমানে ৪২ জন যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে চট্টগ্রাম ১৫ আসনের আমাদের শ্রদ্ধেয় এমপি ইসলামিক স্কলার প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীও ছিলেন।

আমাদের এমপি নদভীকে বহনকারী বিমান নিরাপদে অবতরণ করতে ব্যর্থ হলে মর্মান্তিক বিপর্যয় হতে পারত।আপনারা জানেন তিনি সারা বাংলাদেশ বা আমাদের লোহাগাড়া -সাতকানিয়া এলাকার মসজিদ, মাদ্রাসা ইত্যাদি রক্ষা, সংস্কার ও নির্মানে পদক্ষেপ গ্রহন ও আর্থিক সহযোগীতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আল্লাহর অশেষ রহমতে রক্ষা পাওয়ায়, তিনি যেন দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আরও বেশি কাজ করতে পারেন, সে কামনা করে মসজিদের মুসল্লী অংশগ্রহনকারী এলাকাবাসীদের নিয়ে মসজিদের ইমামের নেতৃত্বে দুহাত তুলে মহান আল্লাহর দরবারে শোকরানা আদায় এবং সাংসদ নদভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করেন উপজেলার যুবলীগের এই সংগ্রামী আহবায়ক জহির উদ্দীন ।

মন্তব্য করুন

Your email address will not be published.