নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন জিসান বুধবার (৮ ডিসেম্বর) সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার বিষয়ে সাতকানিয়া থানার ডিউটি অফিসার দীপক চন্দ্র বলে, হ্যাঁ, এরকম একটি অভিযোগ জমা পড়লো এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
অভিযোগকারী জসিম বলেন, প্রধানমন্ত্রী শেখহাসিনাকে নিয়ে কুরুচি বক্তব্যের কারণে মুজিবীয় আদর্শের সৈনিক হিসেবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তাই আমি তার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিই।
তারই ধারাবাহিকতায় আজকে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।