বাঁশখালীতে ছেলের লাঠির আঘাতে বাবা খুন

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের বাঁশখালীতে ছেলের লাঠির আঘাতে শাহ জাহান (৪০) নামে বাবা নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোকদন্ডী নিদা গাজীর বাড়িতে
মেয়ে এবং ছেলের বউয়ের সাথে কথা কাটাকাটির হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েকে শাসন করার উদ্দেশ্যে বাবা তার মেয়েকে চড় থাপ্পড় দিয়ে শান্ত থাকার চেষ্টা করেন। প্রতিমধ্যে পুত্রবধূর
গায়ে ও একটি চড় থাপ্পড় লাগলে ছেলে মোঃ শওকত (ওমান প্রবাসী) তার বাবাকে গাছের লাঠি দিয়ে দ্বারা আঘাত করলে সঙ্গে সঙ্গে বাবা মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে বাবার অবস্থা আশংকা জনক হওয়ায় রাত ২ টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ মঙ্গলবার দুপুরে ১.৩০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোঃ শাহজাহান কালীপুর ইউপির পশ্চিম কোকদন্ডী নিদা গাজী বাড়ির নুরুল আলমের পুত্র।

এ ব্যাপারে কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কালাম জানান, গতকাল রাতে মেয়ে এবং তার পুত্রবধূর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েকে শান্ত করার জন্য চড় থাপ্পড় মারেন। এ সময় পুত্রবধূর গায়ে ও একটি চড় থাপ্পড় লাগে। পরবর্তীতে এ ঘটনায় ছেলে দৌড়ে এসে বাবাকে লাঠি দ্বারা আঘাত করে। আজ মঙ্গলবার দুপুর দেড় টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ দিকে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাত সাড়ে ১১টার দিকে ছেলে ও মেয়ে মিলে বাবাকে মারধর করেন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.